বরিশালে ডিবি পুলিশের অভিযান: ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৮:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১ Time View

বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০:০০ টায় নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মো: হেলালুজ্জামান এর নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। কাউনিয়া থানার ভাটিখানা পান্থ সড়কের এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চুর নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন:
১. মো: আলিফ সরদার (২৪): পিতা- মোঃ হালিম সরদার, মাতা- রাজিয়া বেগম ওরফে গৈয়া। তিনি বরগুনা জেলার আমতলী থানার হলদিয়া ইউপির (০৫নং ওয়ার্ড) উত্তর টেপুরা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বরিশালের কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়ক এলাকার ভাড়াটিয়া।
২. ঝুলন চক্রবর্তী (২৭): পিতা- মৃত কেশব চক্রবর্তী, মাতা- শোভারানী চক্রবর্তী। তিনি ফেনী জেলার ফেনী সদর থানার কাজীরবাগ ইউপির কাজিরবাগ বাজার এলাকার বাসিন্দা এবং বর্তমানে একই বাসার ভাড়াটিয়া।
অভিযান শেষে আটককৃতদের হেফাজত থেকে মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।













