বরিশালে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১১:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৪০ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ রত্তন শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক টিম শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন রত্তন শিকদারকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রত্তন শিকদার বরিশাল জেলার দক্ষিণ শিকারপুর এলাকার আশ্রাব আলমের ছেলে।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





















