০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোদা বাইপাসে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

​পঞ্চগড়ের বোদা বাইপাস এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি সফল অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
​পঞ্চগড় ডিবি পুলিশের অফিসার আবু হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন রিদয় ও মেহের।
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বোদা বাইপাস এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন দুই ব্যক্তি রিদয় ও মেহেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির অফিসার আবু হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বোদা বাইপাসে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬