ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ঝিনাইগাতিতে সোনালী লাইফের আধুনিক অনলাইন সেবায় মাত্র ৭ দিনেই সাড়ে ৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

admin
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 64

শেরপুরের ঝিনাইগাতিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র আধুনিক অনলাইন ও ডিজিটাল সেবার সুফল পেয়েছে একটি শোকসন্তপ্ত পরিবার। মাত্র ৩ লাখ টাকা জমা দেওয়া প্রয়াত গ্রাহক আওলাদ হোসেনের মৃত্যুর পর কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই মাত্র ৭ দিনের রেকর্ড সময়ে ৮,৫৫,৩২২ টাকার মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
​গত শনিবার (২৪ অক্টোবর) ৫ নং ঝিনাইগাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: শাহজাহান আকন্দ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি থানার তদন্ত ওসি হারুন সরকার এবং ৫ নং ঝিনাইগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাদাৎ হোসেন।
​সাংবাদিক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেলান্দহ ব্রাঞ্চ ম্যানেজার মো: আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আধুনিক অনলাইন অ্যাপস ও স্বচ্ছ ডিজিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে দ্রুততম সময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধে সোনালী লাইফ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
​অনুষ্ঠান শেষে মরহুম আওলাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
​

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

​ঝিনাইগাতিতে সোনালী লাইফের আধুনিক অনলাইন সেবায় মাত্র ৭ দিনেই সাড়ে ৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশের সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬