মার্কেটের বকেয়া বিল থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,বিদ্যুতের দাবি তে সড়ক অবরোধ।
- প্রকাশের সময় : ০৮:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 40

মিতালী মার্কেট সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় মিতালী মার্কেটের সংযোগ এক মাস ধরে বিচ্ছিন্ন রয়েছে। নিজেদের মধ্যে কোন্দলের কারণে বিল বকেয়া রাখে একটি পক্ষ।
কিন্তু নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে বকেয়া পরিশোধ না করে উলটো দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে রোববার নারায়ণগঞ্জ-লিংকরোড সড়ক অবরোধ করে রাখেন মার্কেটের কিছু দোকান মালিক ও কর্মচারী।
এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাঢ়াগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। একই সময়ে এ সড়কে সৃষ্টি হয় যানজটের।
রোববার দুপুর ১২ টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে শেষ হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বলেন, তাদের মার্কেটের বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় এক মাস ধরে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সংযোগ বিচ্ছিন্ন থাকায় মার্কেটের দোকানগুলোতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানে লেনদেন ও পণ্য সংরক্ষণে সমস্যা হচ্ছে। এতে ব্যবসায়ীরা প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।




















