ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি

  • প্রকাশের সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 42

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান, সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার ইটভাটা মালিকেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৫১ জন ভোটার অংশ নেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।

সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পেয়েছেন ২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়। ফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচনটি ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের সরব উপস্থিতি দেখা যায়। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এর আগে সকালে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনের মাধ্যমে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট মালিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

প্রকাশের সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬