০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণী আটক, পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : ০৭:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

​ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলার ২ নং বালাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোরআনী পাড়া এলাকায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এক মুসলিম তরুণীর সঙ্গে হিন্দু এক যুবকের অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের দুজনকে আটক করে ডিমলা থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই যুবক ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন রাতে কোরআনী পাড়ায় তারা আপত্তিকর অবস্থায় একসঙ্গে ধরা পড়লে বিষয়টি মুহূর্তের মধ্যে জানাজানি হয়ে যায়। এতে স্থানীয় উৎসুক জনতা সেখানে জমায়েত হতে থাকে। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসী দুজনকে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে নিয়ে আসে।
​খবর পেয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ডিমলা থানা পুলিশে খবর দেন। খবর পাওয়ার পরপরই ডিমলা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের হেফাজতে নেয়।
​এ বিষয়ে ডিমলা থানার পুলিশ জানায়, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে, তবে ঘটনাটি নিয়ে পুরো গ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ডিমলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণী আটক, পুলিশে সোপর্দ

Update Time : ০৭:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬