শিশুদের রোগমুক্ত ও নিরাপদ রাখা মানবতার সেরা উদাহরণ: নজরুল ইসলাম মঞ্জু
- Update Time : ১০:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কে রোটারী ক্লাবের রূপসা টিম-খুলনা জোনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনের পর র্যালিটি শিশু পার্ক থেকে শুরু হয়ে খানজাহান আলী রোড ও কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন:
”শিশুদের সুস্থ ও সুন্দর জীবন উপহার দেওয়া অনেক বড় কাজ। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের রোগমুক্ত রাখার চেষ্টা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি দেশ থেকে পোলিও নির্মূলে রোটারী ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। একই সাথে পোলিওর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা অব্যাহত রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও সরকারি টিকাদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে রোটারিয়ানদের প্রতি আহ্বান জানান।
রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর নাদিরা সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
ডা. সৈয়দ আবু সাঈদ (রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর)
মোল্লা মারুফ রশীদ (কো-অর্ডিনেটর)
আশিষ দে (ডেপুটি কো-অর্ডিনেটর)
জিএম নাসিরুল্লাহ
ফেরদৌস রহমান পিয়াস (অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর)
পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনালের ভূমিকা
সমাবেশে বক্তারা পোলিও নির্মূলে রোটারীর বৈশ্বিক অবদানের তথ্য তুলে ধরে জানান:
শুরু: ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লাখ শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে রোটারী ইন্টারন্যাশনাল প্রথম পোলিও নির্মূল কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে ‘গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ’ প্রতিষ্ঠায় সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে।
অবদান: এখন পর্যন্ত প্রায় ২.৯ বিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে বিশ্বের ১২২টি দেশের ৩০০ কোটিরও বেশি শিশুকে পোলিও মুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অবদান রেখেছে রোটারী।



















