নকলায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: জাহেদ আলী চৌধুরীর বাসভবনে ফাহিম চৌধুরী এমপি
- Update Time : ০২:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

নকলা (শেরপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নানা কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক জাতীয় সংসদ হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবনে অবস্থিত নকলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শেরপুর-২ (নকলা-নালীতাবাড়ী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে নকলা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা-কর্মীরা বিএনপির মূল নীতি ও আদর্শে ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
















