জাতীয় সংসদে ১০টি নতুন স্থায়ী কমিটি গঠন: ডাক ও তথ্যপ্রযুক্তি কমিটির দায়িত্বে মিলন
- Update Time : ০৬:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদে কৃষি, শিক্ষা, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচারসহ গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর স্পিকারের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
নবগঠিত ১০টি স্থায়ী কমিটি ও তাঁদের সভাপতিদের তালিকা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫)
কৃষি মন্ত্রণালয়: গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)
শিক্ষা মন্ত্রণালয়: মো. সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: সেলিমা রহমান (সংরক্ষিত মহিলা আসন-১)
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: রকিবুল ইসলাম (খুলনা-৩)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: আবুল কালাম আজাদ (টাঙ্গাইল-৭)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: মোহাম্মদ আমানউল্লাহ আমান (ঢাকা-২)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: জি কে গাউস (হবিগঞ্জ-৩)
ভূমি মন্ত্রণালয়: নাসের রহমান (মৌলভীবাজার-৩)
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়: রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১)
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী গঠিত এই কমিটিগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং অন্যান্য সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।




















