কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী
- Update Time : ০৬:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষানুরাগীবৃন্দ
প্রধান অতিথি: জনাব মোঃ সেলিম রেজা (মাননীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-১ ও কাজিপুর)
সভাপতিত্ব করেন: মোঃ মহসিন রেজা (অধ্যক্ষ, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ)
মূখ্য আলোচক: জনাবা শাহনাজ পারভীন (উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর)
বিশেষ অতিথি:
নাইমা জাহাজ সুমাইয়া (সহকারী কমিশনার – ভূমি, কাজিপুর)
মোঃ আব্দুর রাজ্জাক (অফিসার ইনচার্জ, কাজিপুর থানা)
মোঃ গোলাম মোস্তফা (সভাপতি, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ)
মোঃ ছাকমান আলী (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজিপুর)
প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ সেলিম রেজা এমপি কৃতি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মেধাবীরা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করবে। শিক্ষার্থীদের সকল প্রকার অন্যায় ও অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি নিয়মিত বই পড়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের জন্য একটি অনুপ্রেরণামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।




















