০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোচাগঞ্জে পুকুরে বস্তাবন্দি লাশের গুজব: জাল ফেলে তল্লাশি চালিয়েও মেলেনি কিছু

Reporter Name
  • Update Time : ০৬:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি নির্জন পুকুরে বস্তাবন্দি মরদেহ ফেলার গুজব ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুকুরে জাল ফেলে নিবিড় তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পুরো ঘটনাটিই স্রেফ একটি গুজব।
​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যপুর গ্রামের অটোচালক রেজাউল ইসলাম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁর অটোরিকশার চালকের আসনটি ভেঙে যায়। তিনি অটো থামিয়ে আসনটি ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় অটোরিকশাটির গিয়ার অটোমেটিকভাবে পড়ে গেলে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জঙ্গলের ভেতর দিয়ে পুকুরের কাছে গিয়ে উল্টে পড়ে। পরবর্তীতে পথচারী ও স্থানীয়রা এসে অটোরিকশাটি উদ্ধার করেন।
​তবে সড়ক থেকে পুকুরটির দূরত্ব প্রায় ২০০ মিটার হওয়ায় স্থানীয় কয়েকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। অটোরিকশাটি নিজে থেকে এতটা দূরে যেতে পারে না—এমন ধারণা থেকে গুঞ্জন ওঠে যে, অটোরিকশাচালক গোপনে কোনো বস্তাবন্দি মরদেহ পুকুরে ফেলে দিয়েছেন। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক জনতার ঢল নামে।
​ঘটনার রহস্য উদঘাটনে পুকুরের মালিক মো. মাহাবুবুর রহমান জাল ফেলে পুকুরে তল্লাশি চালান। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশিতে অংশ নেন। তবে দীর্ঘ তল্লাশির পর কোনো মরদেহ বা সন্দেহজনক কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।
​এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছেন। কিন্তু সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি একটি ভিত্তিহীন গুজব বলেই নিশ্চিত হওয়া গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বোচাগঞ্জে পুকুরে বস্তাবন্দি লাশের গুজব: জাল ফেলে তল্লাশি চালিয়েও মেলেনি কিছু

Update Time : ০৬:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬