কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া
- Update Time : ১২:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ মেয়াদের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এন জাকারিয়া খান মুরাদ দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদের সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কমিটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
হাসান পলাশ, সাবেক সভাপতি, কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাব
সুজন মহন্ত, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল
ইউনুস আলী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, দীপ্ত টেলিভিশন
চিন্ময় রায়, প্রধান, দর্শন বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ
সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
রাতিন ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, গ্রিন টেলিভিশন
হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, দেশ এডিশন
এছাড়া কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বস্তনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের নানা সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার জন্য তরুণ সাংবাদিকদের আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃত্বের পক্ষ থেকেও আগামী এক বছর সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কলেজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।






















