০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার মেলান্দহ উপজেলা বিএনপির উদ্যোগে দিনটি উদযাপন উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বর্ণাঢ্য মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যেই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী।” তিনি মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মহোদয় উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরনবী মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬