০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ)-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোয়ালীমান্দ্রা হাট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দার সংগীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তা আক্তার (২৭) ও আইরিন ওরফে নেহা (২০)-কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬