ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুচোখ উপড়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

Md Shohag Sheikh
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 42

​টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার চোখ উপড়ানো ও কান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাড়ির পাশের লৌহজং নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

​নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

​শনিবার (৩১ অক্টোবর) সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​মাছ ধরতে গিয়ে নিখোঁজ:

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে নদীর ঘাটে যান। একপর্যায়ে নদীর পানিতে মুর্শেদের ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

​স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, “ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। সন্ধ্যার কিছুক্ষণ আগেও অনেকে তাকে নদীতে মাছ ধরতে দেখেছেন।” মরদেহ উদ্ধারের পর মুর্শেদের দুটি চোখ উপড়ানো ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

​মৃত্যু নিয়ে ধোঁয়াশা ও প্রশ্ন:

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, “মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তাঁর মৃত্যু হওয়ার বিষয়টি কোনোভাবেই বোধগম্য নয়।”

​মরদেহের চোখ ও কান ক্ষতবিক্ষত হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা চাঞ্চল্য ও প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

​এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ সোহাগ শেখ

মোঃ সোহাগ শেখ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

টাঙ্গাইলে দুচোখ উপড়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬