ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০০/৩০০ টাকায় মিথ্যা নিউজের অভিযোগ: “ঈদগাঁও উপজেলা খবর”ফেসবুক পেজকে বয়কটের ডাক

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 58

ইসলামাবাদ ওমর বিন খাত্তাব দাখিল (রা) মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে পূর্ব শত্রুতার জের?

কক্সবাজারের “ঈদগাঁও উপজেলা খবর” নামের ফেসবুক পেজটিকে বয়কট করার আহ্বান জানিয়েছে সচেতন মহল। অভিযোগ উঠেছে, পেজটির কোনো বৈধ লাইসেন্স নেই এবং নিজেদের সংবাদকর্মী পরিচয়ে এনআইডি কার্ড দেখিয়ে ২০০/৩০০ টাকার বিনিময়ে মনগড়া এবং মিথ্যা নিউজ প্রচার করে ঈদগাঁওবাসীকে বিভ্রান্ত করছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনার অপব্যাখ্যা দেওয়া হয়েছে।

মূল ঘটনা যা জানা গেছে :
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ৮নং ওয়ার্ডের ওমর বিন খাত্তাব দাখিল (রা) মাদ্রাসায় (সপ্তম শ্রেণীর) (এক ছাত্রী) ক্লাসে অনুপস্থিত থাকা এবং তার কাছে প্রেমের চিঠি পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, সুপার মহোদয় সেই চিঠি ছিনিয়ে নিয়ে ছাত্রীকে শাসন করেন।

এই শাসনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীর মা সাবেক মেম্বার বশির আহমদ এর পরিবারের শরণাপন্ন হন।
অভিযোগ উঠেছে, পূর্ব শত্রুতা ও মামলার জের ধরে বশির মেম্বারের ভাতিজা সালমান ও প্রবাসী নজরুল ইসলাম সহ একটি চিহ্নিত মহল প্রতিশোধ নিতে ক্লাসরুমের এই শাসনের ঘটনাকে “ধর্ষণ চেষ্টা” বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে প্রবাসী নজরুল ইসলাম ও সুপারের মামলার আসামি সালমানের আপন বোনের একটি কল রেকর্ড হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে।

এলাকাবাসীর দাবি, একজন সম্মানিত, সুপারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

২০০/৩০০ টাকায় মিথ্যা নিউজের অভিযোগ: “ঈদগাঁও উপজেলা খবর”ফেসবুক পেজকে বয়কটের ডাক

প্রকাশের সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬