রাতে তালা কেটে ৪ গরু চুরি: সর্বস্ব হারিয়ে দিশেহারা রায়গঞ্জের খামারি
- Update Time : ০৫:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে গোয়ালঘরের তালা ও শিকল কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহন বাড়ি গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্দুল হান্নান খান (৬০) জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে তালা মেরে তিনি ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে দেখেন গোয়ালঘরের শিকল কাটা, দরজা খোলা এবং ভেতরে কোনো গরু নেই। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে:
লাল বাছুর: আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা
কালো বাছুর: আনুমানিক মূল্য ৬৫,০০০ টাকা
সাদা-কালো বাছুর: আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা
ক্রস বকনা: আনুমানিক মূল্য ৫৫,০০০ টাকা
সব মিলিয়ে চুরি যাওয়া ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উর্ধ্বোতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























