কুড়িগ্রামে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 26

কুড়িগ্রামে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।
যুবদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মিছিলটি নছরউদ্দিন মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম রানা।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম রানা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে কুড়িগ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, যুবদলের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে রাজপথে সতর্ক থাকতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নে সব পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু, যুবদল নেতা রাকিবুল ইসলাম রকি বকসি ও মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ময়না, সহ-দপ্তর সম্পাদক চাঁদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি রুপম, পৌর যুবদলের সদস্য সচিব কাজল ও যুগ্ম আহ্বায়ক হ্যাভেনসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























