খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
- Update Time : ০৬:৪১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:
এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীতে চলমান বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আজও (বৃহস্পতিবার) সরেজমিন পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরজুড়ে এই জোরালো পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
আজ সকাল থেকে প্রশাসক নগরীর গোবরচাকা মেইন রোড ও সংলগ্ন বাইলেন, শাহিনুর জামে মসজিদ সংলগ্ন এলাকা, গোবরচাকা শাহাবাড়ি মোড়, পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড, বায়তুন নাজাত মসজিদ রোড এবং টুটপাড়া হাজীবাগ লেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। একই সাথে তিনি পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন। পরে তিনি নগরীর ২৮নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ইসহাক তালুকদার, আব্দুল জব্বার, সরদার রবিউল ইসলাম রবি, মেশকাত আহমেদ, মোহাম্মদ আলীসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















