ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চালকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে ৪ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 39

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:

সড়কে চাঁদাবাজি, হয়রানি, পুলিশি ভোগান্তি, অযথা মামলা-জরিমানা, ডাকাতি ও নিরাপত্তাহীনতাসহ মোটরযান চালক শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ৪ ডিসেম্বর সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশের প্রতিটি জেলা ও থানা কমিটির উদ্যোগে একই দিনে এ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে দেশের সব শ্রেণি-পেশার মোটরযান চালক ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ফেডারেশনের দাবির মধ্যে রয়েছে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায় বন্ধ, দায়িত্ব পালনের সময় অযথা হয়রানি ও পুলিশি ভোগান্তি নিরসন, হয়রানিমূলক মামলা ও অপ্রয়োজনীয় জরিমানা বন্ধ, সড়ক ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ এবং চালক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নে হয়রানি বন্ধ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবাপ্রক্রিয়া সহজ করা, ফগ লাইট সংক্রান্ত আইন নিয়ে চালকদের উদ্বেগ নিরসন, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ, দুর্ঘটনায় আহত চালকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও তুলে ধরা হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন সোহাগের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তিনি দেশের সব মোটরযান চালক ও পরিবহন শ্রমিককে নিজ নিজ এলাকার মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চালক শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির আহ্বানে জেলা ও থানা কমিটিগুলো নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করবে। দেশের সব চালক ভাই ও পরিবহন শ্রমিকদের এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

চালকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে ৪ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬