ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি থেকে লালমনিরহাটে বদলি ও স্ট্যান্ড রিলিজ তথ্য অফিসের জাকির হোসেন

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 27

মোঃশফিউল আলম রাশেদ। ঝালকাঠী জেলা প্রতিনিধি ২৪নভেম্বর২৬ মঙ্গলবার ​ ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনকে লালমনিরহাট জেলা তথ্য অফিসে বদলি করা হয়েছে। একই আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২১ নভেম্বর জারি হওয়া ওই আদেশে বদলি ও পদায়নের পেছনে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
​স্থানীয়ভাবে আলোচনা রয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে স্থানীয় মহলে বেশ আলোচনা-সমালোচনাও চলছিল।
​সম্প্রতি রাজাপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার বিষয়ে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সে সময় তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘জয়বাংলা বলাতেই টিসি দিতে হবে, এ নিয়ম কোথায় লেখা আছে? জয় বাংলা তো বাঙালির জাতিসত্তার স্লোগান। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়।’
​যদিও আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিকপ্রয়োজনের কথা বলাহয়েছে,তবেফেসবুকে তারদেওয়া মন্তব্য কিংবাকর্মকাণ্ডের সঙ্গে এই বদলির কোনো যোগসূত্র রয়েছে কি না—সে বিষয়ে অফিস আদেশে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
​বদলির বিষয়টি নিশ্চিত করে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন,জাকিরকে বদলি করা হয়েছে, তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়াহয়েছে তা তার জানা নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি থেকে লালমনিরহাটে বদলি ও স্ট্যান্ড রিলিজ তথ্য অফিসের জাকির হোসেন

প্রকাশের সময় : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬