ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ও এমপি হেলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামপ্রধানমন্ত্রীনায় ঘাটভোগে হাফেজ-এতিমদের মাঝে খাবার বিতরণ

Sahinur Islam
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 15

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় হাফেজ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন স্থানীয় মহিলা দলের নেত্রী শুক্লা খাঁ ও ওয়ার্ড নেত্রী আখি।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী ও এতিম শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করেন তাঁরা।
এ সময় মহিলা দলের নেত্রী শুক্লা খাঁ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশা করি। একই সঙ্গে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আমাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবক। তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এসব উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও ত্বরান্বিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে তাঁর উদ্যোগ আরও জোরালো হবে বলে আমরা আশাবাদী।
শুক্লা খাঁ আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।
তিনি জানান, অতীতেও বিভিন্ন সময়ে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি ও ঈদবস্ত্র বিতরণ করেছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের সামাজিক ও মানবিক দায়িত্ব বলে মনে করেন। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমপি আজিজুল বারী হেলাল প্রসঙ্গে শুক্লা খাঁ বলেন, হেলাল ভাইয়ের নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে এবং উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছাবে—এটাই আমাদের আশা। দলের একজন কর্মী হিসেবে তাঁর পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রাখতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর উচিত মানুষের কল্যাণে কাজ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখা। দলের সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় তৃণমূল পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

তারেক রহমান ও এমপি হেলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামপ্রধানমন্ত্রীনায় ঘাটভোগে হাফেজ-এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬