শিরোনামঃ
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশের সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 17

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদুর রহমান জাহিদ।
সমাবেশে বক্তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Tag :


























