০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলডুমুরে বন্যাদুর্গতদের পাশে মানবিক সহায়তা, বিতরণ করা হলো ত্রাণ সামগ্রী

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১১:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ২১ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (১৭বিজিবি)। বুধবার সকাল ১০টায় নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ( খাদ্যসামগ্রী)বিতরণ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির কর্মকর্তারা। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নীলডুমুর ১৭ বিজিবি,র পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, (পিএসসি, সিগন্যালস) বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দাযিত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন সময় বিজিবির এই ত্রাণ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলডুমুরে বন্যাদুর্গতদের পাশে মানবিক সহায়তা, বিতরণ করা হলো ত্রাণ সামগ্রী

Update Time : ১১:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬