০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সবুজ বনায়ন কর্মসূচির উদ্বোধন ও চারা বিতরণ

মোঃ সোহেল রানা ​মধুখালী প্রতিনিধি:
  • Update Time : ১২:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৪৩ Time View

শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ফরিদপুরের মধুখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বনায়ন’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রওশনা জাহান।
​বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অলকা বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জনাব আবু দাউদ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন:
​জনাব তরিকুল ইসলাম এনামুল (সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মধুখালী উপজেলা শাখা)
​জনাব জহিরুল ইসলাম লিটন (সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মধুখালী উপজেলা শাখা)
​এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এই সবুজ বনায়ন কর্মসূচিতে অংশ নেন।
​”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার আহ্বান জানাই।”
— জনাব রওশনা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী।
​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং সবাইকে নিজ নিজ বাড়িতে ও বাড়ির আশপাশে বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। সবশেষে বিদ্যালয়ের আঙিনায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সবুজ বনায়ন কর্মসূচির উদ্বোধন ও চারা বিতরণ

Update Time : ১২:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬