দিনাজপুরের ফুলবাড়ীতে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১
- প্রকাশের সময় : ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 17

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ২৯ বিজিবি-এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক আসামিকে আটক করেছে।
আটককৃত আসামির বিবরণ:
নাম: সরল চন্দ্র দাস
পিতা: খিরেন চন্দ্র দাস
গ্রাম: গঙ্গা প্রসাদ
পোস্ট: লক্ষীতলা
থানা: দিনাজপুর সদর
জেলা: দিনাজপুর
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ১০,৯৬০/- (দশ হাজার নয়শত) টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে ধারাবাহিক অভিযান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।





















