০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

শাহিনুর ইসলামঃ (বিশেষ) প্রতিনিধি
  • Update Time : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৩৫ Time View

যশোর “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষার অধিকারকে বাধাগ্রস্ত করে। একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে শিশুশ্রম সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন। এ জন্য শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন জরুরি।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

Update Time : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬