০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ৮টার মধ্যে দোকান বন্ধে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান, সতর্ক করা হলো কয়েকটি প্রতিষ্ঠান

ইউসুফ চৌধুরী বিল্লু
  • Update Time : ১১:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সকল দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি নিশ্চিত করতে বুধবার (১৯ আগস্ট ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো ও আড়ং নির্ধারিত সময়ের মধ্যেই তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করায় এসব প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেছে জেলা প্রশাসন।

তবে কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম সফল করতে সকল ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

রাত ৮টার মধ্যে দোকান বন্ধে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান, সতর্ক করা হলো কয়েকটি প্রতিষ্ঠান

Update Time : ১১:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬