০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৩:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) –

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ক্ষেতেরপাড়া গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে আব্দুল করিম বেপারী (৪৬), মৃত আব্দুর রহমানের ছেলে আল আমিন শেখ (৩৪) এবং মৃত সিরাজ ঢালীর ছেলে মো. আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)। তারা সবাই লৌহজং উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, লৌহজং থানার এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৩:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬