০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে কুপিয়ে জখম: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার

রিপোর্টার নোমান আহমেদ
  • Update Time : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

​শেরপুর: শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর হাসপাতালের পুরাতন গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে নিজ দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আরাফাত ধারালো ছুরি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
​রোববার (৬ সেপ্টেম্বর) শেরপুর জেলা পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে কুপিয়ে জখম: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার

Update Time : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬