সাতক্ষীরার তালায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১।
- প্রকাশের সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 35

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর)সকালে পাটকেলঘাটা-কুমিরা সড়কের (চারা বটতলা বালিরগাদা) নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম নুর ইসলাম সরদার (৫০)। তিনি তালা উপজেলার নোয়াপাড়া গ্রামের তফেল উদ্দিন সরদারের ছেলে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল কুদ্দুস শেখ (৩২) একই এলাকার আব্বাস আলী শেখের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


























