শিরোনামঃ
আউলিয়াবাদ মারকাজে আমেনা তা’লীমুল কোরআন মাদ্রাসার উন্নয়নে”এম.ইউপি”নাঈমুল ইসলামের অবদান, কৃতজ্ঞতা এলাকাবাসী।
- প্রকাশের সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 39

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৩নং ইসলামাবাদ
(৮নং) ওয়ার্ডের বর্তমান জনপ্রিয় মেম্বার হাফেজ মো. নাঈমুল ইসলামের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেছে আউলিয়াবাদ এলাকাবাসী।
মারকাজে আমেনা তা’লীমুল কোরআন মাদ্রাসার উন্নয়ন
ও এলাকার সার্বিক কল্যাণে তাঁর আন্তরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের জন্য এই কৃতজ্ঞতা জানান তারা।
এলাকাবাসী জানান, মাদ্রাসার উন্নয়ন থেকে শুরু করে এলাকার (রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক) নানা কাজে সবসময় পাশে থেকেছেন মেম্বার হাফেজ নাঈমুল ইসলাম। জনগণের (সুখে-দুঃখে) তিনি সবসময় এগিয়ে আসেন।
এ সময় এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও এভাবে (এলাকার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।
Tag :



























