০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগ: শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতায় ‘উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান’ অনুষ্ঠিত

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ০৬:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য “উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। তথ্যে ও সুরে সুরে সরকারের উন্নয়নমূলক বার্তা, ডেঙ্গু প্রতিরোধ, মাদক দূরীকরণ এবং যৌতুক বিরোধী সচেতনামূলক বক্তব্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
​২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (GPMS) বার্ষিক পরিকল্পনার আওতায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতির ওপর সচেতনতা বৃদ্ধি ও রূপায়ণে এই উদ্যোগ নেওয়া হয়।
​”সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্কুল ইউনিফর্ম পরিধান করে সারিবদ্ধভাবে অংশ নেয়। সুর, সংগীত ও বক্তব্যের চমৎকার সমন্বয়ে আয়োজিত এ সচেতনতামূলক অনুষ্ঠানটি শিক্ষার্থীরা গভীর মনোযোগ ও উদ্দীপনার সঙ্গে উপভোগ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগ: শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতায় ‘উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান’ অনুষ্ঠিত

Update Time : ০৬:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬