১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোয়ারাবাজারে ডোবার পানিতে পড়ে ২৩ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
সৌবভ মিয়া দোয়ারাবাজার উপজেলাপ্রতিনিধি
- Update Time : ০৫:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুনাচরা গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে রুবাইছা আক্তার নামে ২৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু রুবাইছা। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন। তবে উদ্ধারের পর শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত রুবাইছা আক্তার সুনাচরা গ্রামের কামাল হোসেনের মেয়ে।
শিশুটির দাদা হেলাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের ২৩ মাসের নাতনি রুবাইছা আক্তার আমাদের ছেড়ে চিরতরে চলে গেল। এত অল্প বয়সে তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। পরিবারের সবাই গভীর শোকের মধ্যে আছি। মহান আল্লাহ যেন আমাদের এই শোক সইবার শক্তি দেন।
রুবাইছার মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Tag :









