ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা মেলা শুরু
- প্রকাশের সময় : ১২:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 41

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা মেলা। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় মোট ১৫টি স্টল বসানো হয়েছে। এসব স্টলের মাধ্যমে স্থানীয় খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সপ্তাহব্যাপী এই মেলা ও প্রদর্শনী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় খামারি ও সাধারণ দর্শনার্থীরা।
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা মেলা
খামারিদের প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দিতে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ মেলা শুরু























