ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় মসজিদের পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

MEHER JABIN SWEETY
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 16

আগৈলঝাড়া উপজেলায় একটি মসজিদের পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দুপুর একটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে।
​উদ্ধার হওয়া বস্তুগুলোর বিষয়ে পুলিশের প্রাথমিক ধারণা, এগুলো দেখতে ককটেলের মতো। এলাকায় আতঙ্ক ছড়ানো অথবা নাশকতার উদ্দেশ্যে কোনো মহল বস্তু দুটি সেখানে রেখে যেতে পারে বলে মনে করছে পুলিশ।
​তবে বস্তু দুটিতে প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মেহের জাবিন সুইটি

মেহের জাবিন সুইটি

স্টাফ রিপোর্টার, বরিশাল

আগৈলঝাড়ায় মসজিদের পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রকাশের সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬