ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ মন্ডলের মৃত্যু

Sahinur Islam
  • প্রকাশের সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 29

পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ মন্ডল (৮২) গত বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গোবিন্দ মন্ডল ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার তানভীর আহমেদ এর নেতৃত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা
আব্দুর রহিম, মোসলেম উদ্দীন সহ পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
তোফাজ্জেল হোসেন সহ পুলিশের অংশগ্রহণে গার্ড অব অনার দেওয়া হয়। পরে
পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশানে তার শেষকৃত্য করা হয়। মুক্তিযোদ্ধা
গোবিন্দ মন্ডলের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান সরুলিয়া ইউনিয়ন
পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির
সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান সরদার সহ
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ মন্ডলের মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬