নেত্রকোণায় ৩১ বিজিবির পৃথক অভিযানে ২৮ লাখ ৫৮ হাজার টাকার চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হয়েছে।
- প্রকাশের সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 24

নেত্রকোণায় ৩১ বিজিবির পৃথক অভিযানে ২৮ লাখ ৫৮ হাজার টাকার চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি:
গত ২৪/11/2026 তারিখ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামালসহ মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ অন্যান্য চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























