ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাদকবিরোধী সমাবেশ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ নিয়ে ক্ষোভ।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 21

কুড়িগ্রামে মাদকবিরোধী সমাবেশ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ নিয়ে ক্ষোভ।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুড়িগ্রামে মাদকের কোনো কারখানা নেই, চাষও হয় না; তবুও সীমান্ত পেরিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক আসছে।” তিনি সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে মাদক প্রবেশ এবং এর সঙ্গে কিছু অসাধু ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা কারাগারের ধারণক্ষমতা ২০৩ জন হলেও বর্তমানে বন্দি রয়েছেন ৬৭৫ জন। তাঁদের মধ্যে ২৫০ জন মাদক মামলার আসামি।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, মাদক ব্যবসার মাধ্যমে কিছু মানুষ অর্থ উপার্জন করলেও ধ্বংস হচ্ছে সমাজ ও তরুণ প্রজন্ম। মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে জেলা ও উপজেলা মাদক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদকবিরোধী সমাবেশ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ নিয়ে ক্ষোভ।

প্রকাশের সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬