ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা উপজেলা জামায়াতের আমীর হিসেবে মোখলেছুর রহমান মাস্টারের শপথ গ্রহণ

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৮:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 24

বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মোখলেছুর রহমান মাস্টার। উপজেলার সকল রোকনের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
​শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
​এই শপথ গ্রহণের মধ্য দিয়ে মোখলেছুর রহমান মাস্টার আগামী দুই বছরের জন্য জলঢাকা উপজেলা জামায়াতের সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করলেন।
​নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক লাভ করেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

জলঢাকা উপজেলা জামায়াতের আমীর হিসেবে মোখলেছুর রহমান মাস্টারের শপথ গ্রহণ

প্রকাশের সময় : ০৮:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬