ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৯, ছাত্রদল নেতাসহ আটক ৩
- প্রকাশের সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 30

ঠাকুরগাঁও সদর সংলগ্ন ভূল্লী থানার ডাঙ্গাপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাঙ্গাপাড়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৯ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
























