দুঃসময়ে রাজপথে, বিপদে-আপদে দলের পাশে থাকা নেতাকে দলীয় সমর্থনের বিনীত আবেদন
- প্রকাশের সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 26

দুঃসময়ে রাজপথে, বিপদে-আপদে দলের পাশে থাকা নেতাকে দলীয় সমর্থনের বিনীত আবেদন
২০১৪ সালের ২৬ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান চাচার ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা চলছিল।
সেদিন রাত আনুমানিক ১১টার দিকে ভুল্লী যাওয়ার পথে কুমারপুকুরী নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন তৎকালীন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সাধারণ সম্পাদক, বর্তমান সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ নুর আলম (বাবু) ভাই। সেই হামলায় তিনি গুরুতরভাবে আহত হন এবং দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তাঁর নামে দুটি মামলা দায়ের করা হয়েছিল—
১. মামলা নং ১১২৯/১৩
২. মামলা নং ২৬/২০১৪
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ ও নেতাকর্মীদের পাশে থেকে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর এই ত্যাগ ও অবদান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।
আমাদের বিনীত আবেদন
আমরা ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জননেতা জনাব মির্জা ফয়সল আমীন এমপি মহোদয়ের কাছে সবিনয়ে আবেদন জানাচ্ছি—দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতা জনাব আবু সাঈদ নুর আলম (বাবু) ভাইয়ের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অবদান ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে তাঁকে দলীয় সমর্থন প্রদানের বিষয়ে সদয় বিবেচনা করবেন।
আমরা বিশ্বাস করি, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়েই দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
দলীয় সমর্থনের প্রত্যাশায়,
বড়গাঁও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


























