ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ড্রোন ও বডি ক্যামেরায় চলছে সার্বক্ষণিক নজরদারি।

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 28

রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ী, মৌচাক, কাশিমপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইলসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ড্রোন ও বডি ক্যামেরায় চলছে সার্বক্ষণিক নজরদারি।

প্রকাশের সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬