০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক জনতার খবরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের নবজাতক কন্যার ইন্তেকাল: শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

​নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জনতার খবরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের নবজাতক কন্যা ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​পারিবারিক সূত্রে জানা যায়, ভূমিষ্ঠ হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দিলে শিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। সেখানে দীর্ঘ ৭২ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে লড়াই করার পর শেষ পর্যন্ত সে না ফেরার দেশে পাড়ি জমায়।
​নবজাতক কন্যার এই অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক জনতার খবর পরিবার।
​এক শোকবার্তায় পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা শোকসন্তপ্ত বাবা জয়নাল আবেদীন ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁরা শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকাহত মা-বাবাকে এই গভীর শোক সইবার শক্তি দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া প্রার্থনা করেন।
​পরিবারের পক্ষ থেকেও সাংবাদিক জয়নাল আবেদীন তাঁর কন্যার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দৈনিক জনতার খবরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের নবজাতক কন্যার ইন্তেকাল: শোক প্রকাশ

Update Time : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬