বগুড়ায় হোটেলে ১৫বছরের কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ
- প্রকাশের সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 52

বগুড়ায় হোটেলে ১৫বছরের কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ! উদ্ধার করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
বগুড়া সদর থানাধীন ড্রিম লাইন হোটেলে ১৫বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার ভয়াবহ অভিযোগ উঠেছে হোটেল মালিক ও নজরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, কিশোরীর ভিডিও ফুটেজ ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করতে গেলে ঘটনার প্রাথমিক সত্যতা পান বলে দাবি করেন।
তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু অভিযোগ, পুলিশ আসছে বলে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়।
এদিকে পুলিশের অপেক্ষায় থাকার মধ্যেই হোটেলের কথিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
প্রশ্ন হচ্ছে—একজন ১৫ বছরের কিশোরীকে কীভাবে একটি হোটেলে আটকে রেখে এমন নির্যাতনের অভিযোগ উঠতে পারে? আর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার সাহসই বা কারা জোগায়?
আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, কিশোরীর নিরাপদ উদ্ধার, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

























