ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৯:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 29

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে পর্দা উঠেছে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭’-এর। মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা এবং তাদের যথাযথ বিকাশে বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ তরুণদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে, যা ভবিষ্যতে তাদের জাতীয় পর্যায়ে খেলার পথ সুগম করবে।
এদিকে, ময়মনসিংহে জাতীয় পর্যায়ের এ বয়সভিত্তিক আসরের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গন ও তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬