১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করল বিমান
- প্রকাশের সময় : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 32

সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাসংশ্লিষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনটি রুটে ফ্লাইট চলবে স্বাভাবিক নিয়মে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য তিনটি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
রুটগুলো হলো—
ঢাকা-জেদ্দা-ঢাকা।
ঢাকা-দাম্মাম-ঢাকা।
ঢাকা-মদিনা-ঢাকা।
























