ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 26

​স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো এবং দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
​সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
​সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।
​এ সময় স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার এই বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে জনগণকে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।
​বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদার বিষয়টি বিগত সময়ে চরমভাবে অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ চালুসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি রাষ্ট্রপতিকে জানান।
​সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬