ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Md Hossain Ali
  • প্রকাশের সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 35

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ সেলিম রেজা বিপুল (৪৮) নামে নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিম রেজা বিপুল একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। পুলিশ আরও জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত হিসেবে পরিচিত।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হোসেন আলী

মোঃ হোসেন আলী

উপজেলা প্রতিনিধি, শার্শা, যশোর

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬